বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে পথেই ট্রাক চাপায় মারা গেলেন দুই যুবক। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের জাফলং গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী। অপরজন সোহেল আহমদ। তবে সোহেলের বিস্তারিত পরিচয় মিলেনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দেন। জাফলং গুচ্ছগ্রাম এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজন হাসপাতালে মারা যান। মরদেহ দু’টির সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



