৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সিলেটের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় বহিস্কার হন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য লক্ষিপাশা ইউপি নির্বাচনে বিদ্রোহী মাতাব উদ্দিন জেবুল ও শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি শরীফগঞ্জ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এম,কবির উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন এই দুইজন।এরই পরিপ্রেক্ষিতে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



