সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুলজার আহমদ (১৮) নামের এক আরোহি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে জেলার ফেঞ্চুগঞ্জ সড়কে ধরমপুরগামী রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত গুলজার আহমদ (১৮)উপজেলার হাজিগঞ্জের ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়া পাখির ছেলে।
দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেপোরোয়া গতির অজ্ঞাত একটি মোটরসাইকেল গুলজার আহমদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক গুলজার আহমদ রাস্তায় পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক গুলজার আহমদকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করার পর মরদেহ মর্গে প্রেরণ করেছে। তবে অজ্ঞাত মোটর সাইকেলের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই মোটরসাইকেলের আরোহিদের সনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত মোটরসাইকেল আরোহী ছিলেন পারভেজ ও ফয়সাল। তাদের দু’জন গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ফয়সালের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



