সদ্য পদ হারানো তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটের আদালতেও মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সিলেটের আদালতে সংক্ষুব্ধ হয়ে আইনজীবী তানভির আকতার খান এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মামলার প্রেক্ষিতে ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ পূর্বক আগামি ১৫ ডিসেম্বর শোনানীর জন্য দিন ধার্য্য রেখেছেন।
মামলার বাদি অ্যাডভোকেট তানভির আক্তার খান, প্রত্যেকের বাসায় মা-বোন রয়েছেন। যে ঘটনায় মামলার অবতারণা। দায়িত্বশীল একটা পদে থেকে যে বক্তব্য দিয়েছেন ডা. মুরাদ। তা পুরো নারী জাতিকে অবমাননা করা হয়েছে। যে কারণে আইনজীবী ওবায়দুর রহমান ফাহমির মাধ্যমে তিনি মামলাটি দায়ের করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ৩১ ও ৩৫ ধারায় দায়ের করা মামলায় ডা. মুরাদসহ তার বক্তব্য প্রচারকারীকেও আসামি করা হয়েছে।
মামলা দায়ের শেষে বিএনপি নেতা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির তারভীর আক্তার খান বাদি হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি আশাবাদি আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন।
তিনি বলেন, ইতোমধ্যে ডা. মুরাদ বিভিন্ন বিষয় নিয়ে কুরুটিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, বলেও বক্তব্য দিয়েছেন। সর্বপরি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবার এবং তারেক কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু জাইমা রহমান ব্যারিস্টারি পড়ছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য থাকলেও জাইমা রহমান এখনো কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। অথচ তার সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছে ডা. মুরাদ। তাই এই কুলাঙ্গারকে অনতিবিলম্বে গ্রেফতার করে যেনো বিচারের মুখোমুখি করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



