অবশেষে করোনা কালকে অতিক্রম করে সীমিত দর্শকের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার পরিবেশন করে উত্তরণ কালচারাল গ্রুপ জাপান।
করোনার থাবায় সারা বিশ্বের মতো জাপানও পর্যুদস্ত হয়। থেমে যায় সব ধরনের সমাবেশ, অনুষ্ঠান। বিগত ৩৩ বছর যাবত টোকিওতে বাংলাদেশি সংস্কৃতিকে প্রচার করে আসা সংগঠন উত্তরণও থেমে গিয়েছিল এই সংকটকালে।
করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণে মিলনায়তনগুলোও খুলে দিয়েছে জাপান সরকার। তাই উত্তরণ কালচারাল গ্রুপ সীমিত পরিসরে ৫ ডিসেম্বর পালন করে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
নিরাপদ দূরত্ব বজায় রেখে সাজানো হয় মিলনায়তনের আসন। ”এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা” গানটি দিয়ে শুরু করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। দেড় ঘণ্টার এ অনুষ্ঠানে টোকিওর বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। এমনকি দূতাবাসের পক্ষ থেকে কোনো প্রতিনিধিও পাঠানো হয়নি।
উত্তরণের দলনেতা বাপ্পা দত্ত এবং ম্যানেজার নাজিম উদ্দিন শুভেচছা বক্তব্য রাখেন। সংগীত পরিবেশন করেন রতন, মিথুন, ছুটি, যেরম, মৌ, শব্দ, করবী, আসিফ এবং মৌ। যন্ত্র সংগীতে ছিলেন পিনু, মান্না, এন্দো, বাচ্চু এবং নাসরা।
ফিরিয়ে দাও শিরোনামে একটি গণসংগীতের কোরাস পরিবেশনের সঙ্গে রওনকের মানবতামুখী নৃত্য ছিল চমৎকার। অনুষ্ঠান উপস্থাপনা করেন জুয়েল, সাদ্ধী এবং মৌটুসী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



