আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে যে ভূমিকা পালন করে বন্ধু দেশের পরিচয় দিয়েছে তা ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি।
তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মাধ্যমে এভাবে এগিয়ে গেলে দুই দেশের সঙ্গে এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। ৬ ডিসেম্বর সোমবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ ও ভারতের প্রবাসী কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। দুবাই বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, সিআইপি এসোসিয়েশন প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি, লুলু গ্রুপের চেয়ারম্যান এমএ ইউছুপ আলী, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তার ওপর লেখা সঙ্গীত পরিবেশন করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



