সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আমেনা বেগম (২৪) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের জহির আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগম বৃদ্ধ মায়ের সঙ্গে একই ঘরে রাত্রি যাপন করেন। ঘটনার দিন ঘরের বারান্দার গেট খুলে মসজিদে ফজরের নামাজে যান আমেনার পিতা জহির আলী। এসময় তিনি মেয়ে আমেনাকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ পড়ে এসে তিনি ফের ঘুমুতে যান।
পরে সকাল ৭টায় ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন এলাকার লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্যে মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের লোকজনের ধারণা, সে নিয়মিত নামাজ পড়তো। সকালে ওযু করতে গিয়ে হয়তো পা পিছলে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) রুমেন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



