সিলেটে রাতের আধারে ঘরে ঢোকে অন্ত:সত্বা গৃহবধূকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে আটক করে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) ভোররাতে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে পূর্ব যুদিষ্টিপুর গ্রামের ঘাটেরবাজার পূবেরগাও নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)ভর্তি করেছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ এলাকা। রাতের আধারে দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢোকে ধর্ষণ করে। ধর্ষক একজন, বাকিরা সহযোগী ছিল বলেন তিনি। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পর আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ভিকটিম গৃহবধূ দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ঘরে ঢোকে গৃহবধূর হাতপা মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। লোকজন এগিয়ে আসার আগেই যুবকরা পালিয়ে যায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



