নীলফামারী সদর এলাকায় শীতের সকালে রেললাইনে রোদ পোহাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান (৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ওই চারজন রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিল। নিহতদের তিনজনই শিশু, অপর আরেকজন যুবক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



