সিলেট-তামাবিল সড়কে ইজিবাইক ও হিউম্যান হলারের সংঘর্ষে ইমাম উদ্দিন (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন।
বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে ওই সড়কে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বারইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম উদ্দিন (৪০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বরহাল লাফনাউট গ্রামের মৃত সফর আলীর ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় মিলেনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় ইজিবাইক ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও হিউম্যান হলারের সংঘর্ষে ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...