বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি। বিয়ে নিয়ে সংশয় দূর করলেন রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার প্রশাসক রাজেন্দ্র কিশন। সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে ক্যাটরিনা-ভিকির বিয়ে হবে তিনি জানিয়েছেন। রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস দুর্গে আগামী ৭ থেকে ৯ই ডিসেম্বর বসবে বিয়ের আসর। জেলা প্রশাসক রাজেন্দ্র কিশন বলেন, বিয়ের অনুষ্ঠানে মোট ১২০ জন অতিথি আসবেন। তাদের সবাইকে কোভিড বিধি মেনে চলতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



