সুনামগঞ্জের তাহিরপুরে পাকবাহিনী ও রাজাকারদের ‘ফাঁসির’ প্রতীকীর মধ্যে দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে প্রতীকী ফাঁসির মধ্যে দিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,সাবেক কমান্ডার রৌজ আলী,আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধা সন্তান ও উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া,বিল্লাল হোসাইন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



