ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শাহজিবাজারে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রিপন মিয়া (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২ জন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামে গেদু মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দরগা গেইট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন চালকসহ তিন আরোহী।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



