হবিগঞ্জের চুনারুঘাটে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বিষ্ণু ঝরা উপজেলার নালুয়া চা- বাগান দুমদুমিয়া টিলা এলাকার বুধুয়া ঝরার পুত্র।
জানা যায়, বিষ্ণু ঝরা বৃহস্পতিবার রাতে একটি বিষধর সাপ ধরে এনে নিজের কাছে রেখে দেন। রাতের কোন একসময় তাকে বিষধর সাপ কাপড়ে দেয়।
পরিবারের লোকজন শুক্রবার সকালে তাকে ডাকতে গেলে মৃত অবস্থায় দেখতে পান।
বিষয়টি জানাজানি হলে বেলা ১১টায় থানা পুলিশের একটি টিম সেখানে পৌঁছান। চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



