বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের নেতৃত্বে এইডস বিষয়ক সচেতনতা র্যালীর আয়োজন করা হয়।
সিলেটে চলতি বছর নতুন করে আরও ৩৪ জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে মোট এইডস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৩১ জন। বাকী ৫৭৮ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ প্রতিপাদ্যে ওসমানী হাসপাতালে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এর আগে দিনের শুরুতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের নেতৃত্বে এইডস দিবস উপলক্ষে র্যালির আয়েজন করা হয়।
র্যালির শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি আক্রান্তদের জন্য সব ধরনের সেবা ব্যবস্থা রয়েছে। সাধারণ রোগীর মতোই কোন ধরনের বৈষম্য ছাড়াই এসব রোগী সেবা পাচ্ছেন। ক্ষেত্রবিশেষে তাদের জন্য বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থাও আছে। তবে চিকিৎসা ব্যবস্থা যতই উন্নত এবং সময়োপযোগী হোক না কেন আমাদের কে সবার আগে মনযোগ দিতে হবে এইচআইভির সংক্রমণ প্রতিরোধের উপর। এইরোগ নিয়ে ভীত না হয়ে সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা করলে নতুন সংক্রমণ হ্রাস পাবে আর এভাবেই এইচআইভি নিয়ন্ত্রন করা সম্ভব।
করোনা পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের স্ব্যাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে র্যালীসহ এইডস দিবসের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসক, সেবিকা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও সেবা গ্রহীতাগন অংশ গ্রহণ করেন। র্যালী পরবর্তীতে হাসপাতালের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতলের পরিচালক এবং ইউনিসেফের সহায়তায় পরিচালিত পিএমটিসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ানের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রদত্ত এইচআইভি সেবা এবং মা হতে শিশুর শরীরে এইচ আইভি সংক্রমন প্রতিরোধ কার্যক্রম পিএমটিসিটি’র সেবা সম্পর্কে পাওয়ার %A
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



