২য় ধাপে আজমিরীগঞ্জের ৩নং জলসুখায় স্তগিত হওয়া ইউপি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকাকে ডুবিয়ে ১৩ ভোটের ব্যবধানে আনারসের জয়লাভ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ২নং জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( আটপাড়া দক্ষিণ)স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
দিন শেষে ফলাফলে ৯৯৫ ভোটের মধ্যে ভোট কাস্টিং হয় ৮৪৯ টি। ভোটের দিক দিয়ে ৩নং জলসুখা ইউনিয়নের ৯ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১২’হাজার ৩৮টি। তন্মধ্যে নৌকার প্রার্থী রোকসানা আক্তার শিখা পায় ৪’হাজার ৫৪৫ ভোট। বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু আনারস প্রতীকে পায় ৪’হাজার ৫৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী এইচ এম জামির মোটর সাইকেল প্রতীকে পায় ৫০টি ভোট।
মাত্র ১৩ ভোটের ব্যবধানে নৌকার মাঝি রোকসানা আক্তার শিখাকে হারিয়ে দেয় ফয়েজ আহমেদ খেলুর আনারস।
উল্লেখ্য গত ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের ৫নং কেন্দ্রের ২নং জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(আটপাড়া দক্ষিণ) ভোট কেন্দ্রে ভোট গণনাকালীন সময়ে নৌকার প্রার্থী ও আনারস প্রার্থীর মাঝে সহিংসতা দেখা দিলে ভোটের বাক্স পুড়িয়ে দেয়া হলে ওই কেন্দ্রের ভোট বাতিল ঘোষনা করে উপজেলা নির্বাচন কমিশন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



