সিলেটে আবাসিক হোটেল থেকে মোর্শেদ আহমদ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৯ নভেম্বর) বিকেলে শাহজালাল (রহ.) প্রধান ফটকের সড়ক সংলগ্ন জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
হোটেলের ম্যানেজার জাকির হোসেন বলেন, সোমবার সকালে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে হোটেলের একটি কক্ষে অবস্থান করেন তিনি। তবে লোকটি মারা যাওয়ার পর ওই নারী গোপনে হোটেল থেকে বেরিয়ে গেছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, হোটেলের ওই কক্ষ থেকে যৌণ উত্তেজন ট্যাবলেটের (ভায়াগ্রা ১০০) দু’টি খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যৌণ উত্তেজন ট্যাবলেট খেয়ে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অবশ্য ময়না তদন্ত শেষে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, মোর্শেদ আহমদ স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে আবাসিক হোটেলে ওঠেন। তাকে মৃত অবস্থায় রেখে ওই নারী পালিয়ে গেছেন। তাকে খোজে বের করার চেষ্টা চালানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



